চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক ও বাংলাদেশি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাতানু (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে বালিয়দিঘীতে এ ঘটনা ঘটে। পাতানু বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিয়াদিঘীতে রাস্তা পাড় হচ্ছিলেন পাতানু। এ সময় ভারতীয় পণ্য বোঝাই ট্রাক (নি-৫৯অ১৭৩৭) সোনাসজিদ স্থল বন্দরে প্রবেশের সময় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে পৌঁছলে বিপরীত দিকে আসা বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-১১-৫৮৯২) মুখোমুখি সংঘর্ষে পাতানু ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ভারতীয় ট্রাক চালককে পুলিশ হেফাজতে নিয়েছে।
