বেগমগঞ্জে উত্তর গনিপুর গ্রামে সোলমান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নকল এনার্জি ড্রিংকস্ কারখানা থেকে তিন জনকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। রবিবার বিকালে তাদেরকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
স্থানীয়রা জানায়, কারখানায় কর্মরত অবস্থায় সোনাইমুড়ীর বগাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহ জাহান, নোয়াখালীর শাহজাদপুর গ্রামের জাফর আহম্মদের ছেলে সফিকুর রহমান, সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের মহিন উল্যার ছেলে শাহাদাৎ হোসেনকে আটক করে। এই সময় বিভিন্ন কোম্পানির নামে তৈরি এক হাজার বোতল এনার্জি ড্রিংকস্ ও দশ হাজার খালি বোতল জব্দ করা হয়। পরে আটককৃতদের এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
