চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাসষ্ট্যান্ড থেকে অস্ত্র ও গুলিসহ আকতারুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের হায়দার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা কোম্পানী কমান্ডার সুবেদার আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে ১টি পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ ওই যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।
