নাটোরের সিংড়া উপজেলায় দেশীয় পিস্তল ও মাদক দ্রব্য সহ আ. খালেক নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে তাকে উপজেলার বড় চৌগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির পরিবারের সদস্যদের হামলায় আ. খালেক নামে এক এএসআই আহত হয়েছে। পুলিশ অস্ত্র, মাদবদ্রব্য সংরক্ষণ ও পুলিশের উপর আঘাতের অভিযোগে রবিবার সকালে আসামির বিরুদ্ধে আরো তিনটি মামলা করেছে। গ্রেফতার ডাকাত সদস্য আ. খালেক উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রামের আজাহার আলীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
