গ্রামীণ ব্যাংকের জন্মস্থান চট্টগ্রামের জোবরা গ্রামে যাদুঘর ও আর্কাইভ চালু করা হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস শনিবার এই যাদুঘর ও আর্কাইভ উদ্বোধন করেন। ১৯৭৬ সালে এই গ্রাম থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ইউনূস জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের জন্ম ইতিহাস তুলে ধরেন।
IMG0
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখার সে-সময়কার কর্মীদের প্রায় সকলেই অংশগ্রহণ করেন। এসময় চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি
