রাজধানীর পুরান ঢাকার কোর্টকাচারি এলাকায় রবিবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুস সালাম নামের এক যুবক আহত হয়েছেন।
সালাম ঈদ করতে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তিনি রাজারবাগ পুলিশ লাইন মোটর ওয়ার্কশপ ক্যান্টিনের কর্মচারী।
সালাম জানান, ঈদ করার জন্য ভোর সাড়ে ৫টার দিকে তিনি রাজারবাগ থেকে সদরঘাটের দিকে রওনা হন। কোটকাচারী এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তারা তার কাছে থাকা ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
