খুলনা জেলা স্টেডিয়ামের দারোয়ান হত্যায় আটক ১১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১০:৫৯
আব্দুল জলিল (৬০) নামে খুলনা জেলা স্টেডিয়ামের এক দারোয়ানকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৮টায় স্টেডিয়াম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ফুলের টব, শাবল ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত ১১ জন শ্রমিককে আটক করা হয়েছে। 
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোরের মধ্যে যে কোন সময় জলিলকে হত্যা করা হয়েছে।
 
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক বাবুল ও টুটুল জলিলকে হত্যা করেছে।