আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৯
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন বিশ্বাস (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার মা ও ছোট ভাই আহত হয়েছেন। সোমবার সকালে মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই গ্রামের মৃত হাশেম বিশ্বাসের ছেলে ও ময়মনসিংহ তালিব আলী ম্যাথ মেডিকেলে কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
 
আহতরা হলেন- মা শাবানা খাতুন (৩০) ও ভাই ইভন বিশ্বাস (১৮)। 
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়ির আঙ্গিনায় কাপড় শোকানোর তারে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে মা ও ভাই এগিয়ে গেলে তারাও বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।