গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৬
নাটোরের গুরুদাসপুরে ধারাবারিষায় মবিদুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পশ্চিমপাড়া গ্রামে রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষে থাকা রসুন ও আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ারসার্ভিস।
 
গুরুদাসপুর ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে তারা আগুন লাগার খবর পায়। আধা ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান ফায়ার সার্ভিস সাব-অফিসার আব্দুর রইস।