শিবগঞ্জে ৪ দোকানে আগুন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৭
শিবগঞ্জের বিনোদপুর খাসেরহাটে অগ্নিকাণ্ডে চার দোকানের প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে এটা নিশ্চিত হওয়া যায়নি, বিদ্যুতের শটসার্কিট বা অন্য কিছু থেকেও এই আগুনের সূত্রপাত হতে পারে। 
 
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ওই চার দোকানের প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সবমিলিয়ে তাদের ক্ষতি ৯ লাখ টাকা মত হয়েছে।