হরিরামপুরে ২দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৩
 
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় দুইদিন ব্যাপি জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু মেলার উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে আন্ধার মানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ শিশু মেলার আয়োজর করা হয়। শিশু মেলা বর্ণিল উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী হয়।
 
জেলা তথ্য অফিসার মো. মুসা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রুবিনা ফেরদৌসী। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার মুন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওসমান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক, সহকারী তথ্য অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম প্রমুখ।