নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের তেরাই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে আগুন, বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত হয়েছে যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
তেরাইয়ের ১৪টি জেলায় কারফিউ জারি করা হয়েছে। ৮টি জেলাকে দাঙ্গা-কবলিত বলে ঘোষণা করা হয়েছে। ভারতের সীমান্ত সংলগ্ন হওয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুশীল কৈরালার নেতৃত্বে নেপালের সংসদে একটি ধর্ম নিরেপক্ষ সংবিধান পাস হয় ৮৫ শতাংশ সদস্যর সমর্থন নিয়ে। গতকাল রবিবার থেকে কার্যকর হওয়া এই ঐতিহাসিক সংবিধান এর বিরোধিতা আগে থেকেই ছিল। দেশের অন্যত্র সমস্যা না হলেও তেরাইয়ের সমস্যা গুরুতর ধারণ করতে যাচ্ছে।
IMG0
নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রামেশ নাথ পান্ডে বলেন, নেপাল কংগ্রেস ও সংবিধান খসড়া করার সঙ্গে যুক্ত মানুষদের বিরোধীদের কথা শোনা উচিত কারণ এটিই হবে গণতান্ত্রিক আচরণ। নেপাল একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে এবং এটাই সুযোগ দেশকে রাজনৈতিক ভাবে স্থিতিশীল করে গড়ে তোলার। হিমালয়ান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।
