মদনে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৬
মদনে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর শিশু মাহবুবার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বালালী বাজারের সামনে তলার হাওরে থেকে তার লাশ উদ্ধার হয়। শিশু মাহবুবা গাজীপুর গ্রামের মাহাবুল মিয়ার মেয়ে।
 
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে দেওয়ান বাজার ঘাট থেকে জয়বাংলা বাজার যাওয়ার উদ্দেশে তার মার সঙ্গে ট্রলারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে নিখোঁজ হয় মাহবুবা। 
 
মাঘান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু জানান, নিখোঁজ শিশু মাহবুবার লাশ উদ্ধার করে তার বাড়িতে দাফন করা হয়েছে। ওসি এস এম মফিজুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, 'লোক মুখে শুনেছি শিশু মাহবুবার লাশ বালালী বাজারের সামনে তলার হাওরে ভাসছে।'