আদমদীঘিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৯
বগুড়ার আদমদীঘিতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার ধর্ষক সজিব (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 
মামলার তদন্তকারী অফিসার শাহীন রেজা ধর্ষককে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, 'ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।'
 
মামলা সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর বিকালে কিশোরীকে বাড়িতে একা পেয়ে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সজিব ধর্ষণ করে। পরে কিশোরী তার মাকে ধর্ষণের কথা বলে। কিশোরীর বাবা বাদি হয়ে সজিবের বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করেন।