গোপালগঞ্জে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে তারা হাতে হাত ধরে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। মানববন্ধণে অংশগ্রহণকারী শিক্ষার্থী লুবনা মোর্শেদ, মেহেদী হাসান, রোকাইয়া ইসলাম রূপা, কবেরী স্বর্নকার, আফসানা মিমিসহ অরো অনেকে বক্তব্য রাখে।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে মেধাবীরা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। একটি কুচক্রি মহল এ কাজ করে আমদের দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে প্রকৃত মেধাবীদের মেডিকেলে ভর্তির সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানায় তারা।
