ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২১
কমলগঞ্জের গোবিন্দপুর গ্রামে আখাউড়া-সিলেট রেলপথে ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে শ্রীমঙ্গলের জিআরপি থানাকে অবহিত করা হয়।
 
নিহত আনোয়ার হোসেন গোবিন্দপুর গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। 
 
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রোস্তম আলী ফকির বলেন, 'ধারণা করা হচ্ছে, রাতের কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।'