রাজধানীতে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৭


রাজধানীর কাওরান বাজারে গোলাম নবী মিলন (২৭) নামে এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর কাওরান বাজার এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ- এটি হত্যাকাণ্ড। তবে পুলিশ ধারণা করছে- ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, নিহতের দেহ থেকে মাথা ও হাত বিছিন্ন এবং দুই পা থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমলাপুর থানার ওসি মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।