বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৮ দিন পর মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার গাবতলীর সুখান পুকুর এলাকার আব্দুস সামাদের ছেলে মানিক (৩০), মতি (২১) ও রতন (২৬) তিন ভাই সান্তাহার রেলওয়ে কোয়ার্টারে থাকতেন। গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে ভাইদের মধ্যে চিৎকার শুনতে পেয়ে রেলওয়ে নিরাপত্তা প্রহরী ওই বাসায় গিয়ে রতনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে রতনের ভাইয়েরা অহত অবস্থায় রতনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা প্রহরী শাকিল বাদী হয়ে মানিক ও মতির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
