কুষ্টিয়ার মিরপুরে লরির ধাক্কায় হেলাল উদ্দিন (৩৩) নামে র্যাবের এক এএসআই নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার নয়মাইল কাঁচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জাানান, বিকেল চারটার দিকে হেলাল উদ্দিন মটরসাইকেলযোগে তার নিজ বাড়ি পাবনার সাথিয়া থেকে কর্মস্থল ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় একটি লরীকে অতিক্রম করতে গেলে ওই লরীর ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
হেলাল উদ্দিন পাবনার সাথিয়ার মইনাল প্রামানিক এর ছেলে। পুলিশ লরীটিকে আটক করতে পারেনি।
