তুরস্কের অন্তবর্তী সরকার থেকে কুর্দি সমর্থিত পিপলস ডিমোক্রেটিক পার্টি (পিডিপি)’র দুইজন মন্ত্রী মঙ্গলবার পদত্যাগ করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি এ খবর জানায়।
আগামী পয়লা নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপিয়ান অ্যাফেয়ার্স মন্ত্রী আলি হায়দার কনকা ও উন্নয়ন মন্ত্রী মুসলুম দোগান অন্তবর্তীকালীন সরকারে যোগ দিয়েছিলেন।
তুরস্কের ইতিহাসে তারাই প্রথমবারের মতো কুর্দি সমর্থিত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারে অংশ নিয়েছিলেন।
