চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুন্নবী ওরফে সোহাগ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে নগরের চান্দগাঁও শ্যামলী আবাসিক এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। সোহাগ একজন সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, সোহাগ তার সহযোগীদের নিয়ে শ্যামলী আবাসিক এলাকায় অবস্থান করছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলো ছোড়ে। একপর্যায়ে সোহাগের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে আটক করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
