ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে ডুবে নসিব (২) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
রবিবার সকালে এই ঘটনাটি ঘটে। নসিব নাটোর সদর উপজেলার বড়গাছা এলাকার নয়নের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু নসিব ঈদে তার পরিবারের সঙ্গে ঘোরলাজ মহল্লার শুকুর আলীর বাড়িতে বেড়াতে আসে। সকালের দিকে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পার্শ্ববর্তী বড়াল নদীতে পড়ে যায় সে। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
