আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বোমা হামলায় নিহত ৯, আহত ৫০

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:০১


আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক। রবিবার পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাকতিকা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

 

স্থানীয় কর্তৃপক্ষ প্রাধমিকভাবে জানায়, একটি ফুটবল ম্যাচ চলাকালে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। তবে পরবর্তীতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট ম্যাচ চলার সময় ঐ আত্মঘাতী হামলা হয়।

IMG0

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে।

হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান।