নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে গিয়ে মানিক সরদার (৮৫) নেমে এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মানিক সরদার আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দাইখাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে শনিবার বিকালে গোসল করতে যান মানিক সরদার। নদীতে স্রোত ও ঢেউ থাকায় পানির নিচে তলিয়ে যান তিনি।
স্থানীয় হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক দুলু জানান, নিখোঁজ হওয়ার পর থেকে এলাকাবাসীসহ পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করে। কিন্তু তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে উপজেলার সুটকিগাছা নামক স্থানে নদীর পানিতে মানিক সরদার মৃতদেহ ভেঁসে উঠে। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে।
