নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৫
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিস ব্যবসায়ীসহ দুইজন মারা গেছেন। নিহতরা হচ্ছেন, দরুণ বালি গ্রামের আব্দুল খালেকের পুত্র ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন (২৫) এবং তার কর্মচারী রুবেল মিয়া (২৪)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন দুপুর দুইটার দিকে তার কর্মচারী রুবেলকে নিয়ে সাতবুড়িকান্দা গ্রামের ডিসের লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে। এ সময় সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে মাঈন উদ্দিন মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাঈন উদ্দিন মারা যান ও রুবেল মিয়া আহত হন। রুবেলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।