টেকনাফ (কক্সবাজার): প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশে ছেঁড়াদ্বীপে এ অভিযান পরিচালনা করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা। এসময় ইউপি সদস্য হাবিব খান, নাজির হোছেন ও আব্দুস ছালামসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন —ইত্তেফাক
