মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রশাসনিক ভবনের সামনে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি এবং এই ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান তারা।
