মুন্সীগঞ্জে ২০০ কেজি মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৭:৫৩
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই শ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
 
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাংলাবাজারের কাছে মেঘনা নদী থেকে এসব মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করেন তারা। এ সময় একটি ট্রলারও আটক করা হয়।
 
এসব তথ্য জানিয়েছেন জেলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকতা মো. শাহজাদা খসরু।
 
তিনি  আরো জানান, দুপুর ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল-মামুনের উপস্থিতিতে মাছগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানাতে বিতরণ করা হয় এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
 
উল্লেখ্য, ইলিশ প্রজনন এলাকার নদ-নদীতে ২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ ধরা, সংরক্ষণ ও বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার।