যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি আমি বিজয়ী হই সিরীয় শরণার্থীদের ফিরে যেতে হবে।’ খবর বিবিসির।
ট্রাম্প বলেন, ‘আমি ওই ২ লাখ মানুষকে গ্রহণ করব না, কেননা হতে পারে এদের মধ্যেই কেউ আইএসের সদস্য। আমাদের কোনো ধারণা নেই তারা কারা। তবে তারা প্রেসিডেন্ট বারাক ওবামার দুর্বলতার কারণেই আসতে পেরেছে। কিন্তু যদি আমি হোয়াইট হাউসে থাকি, তবে তাদেরকে নিজেদের দেশে ফিরে যেতে হবে।’
উল্লেখ্য, আগামী বছর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
