জয়পুরহাটে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালন

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ২৩:৩২

‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভূক্তি সুনিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহষ্পতিবার জয়পুরহাটে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।
এ ছাড়াও প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ খাজা সামছুল ইসলাম, আখতার হোসেন প্রমূখ। এর আগে প্রবীণদের একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে প্রবীণদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।