গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১০:৫৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাহ আলম মিয়া (৪৫) নামে এক চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগলাগাড়ী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শাহ আলম মিয়া। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা। 
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, রাতে নাসিরাবাদ বাজার এলাকার একটি বটগাছের নিচে শাহ আলমের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
 
ঘটনাস্থল থেকে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।