বেনাপোলে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৮:৫৪
যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহীম হোসেন সুমন (২৪) বেনাপোল ও খুলনা অঞ্চলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
 
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে (২৪) নিজ বাড়ি সাদিপুর থেকে গ্রেফতার করা হয়।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামিম আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে যশোর আদালতে পাঠানো হয়েছে।