রাজধানীতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি ক্লিনিকে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া আইসিইউতে থাকা আরও ৫ শিশু আশংঙ্কাজনক অবস্থায় রয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
চিকিৎসকের অবহেলার কারণে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
হাসপাতালটির নাম এশিয়ান কার্ডিয়াক বলে জানা গেছে। হাসপাতালের কর্তৃপক্ষ ও চিকিৎসক ঘটনার পর থেকে পালিয়ে গেছে বলে হাসপাতালের ভুক্তভোগীরা জানিয়েছেন।
