গ্যাস লাইন বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৬:১২
 
রাজধানীর কাফরুলে গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত জাহিদ শনিবার মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। 
 
গত ২৭ সেপ্টেম্বর বিস্ফোরণে একই পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জাহিদ আজ মারা যান।
 
আবাসিক চিকিৎ​সক পার্থ সংকর পাল বলেছেন, জাহিদের শরীরের ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল।