সিংগাইরে গৃবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৩২
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা গ্রামে তিন সন্তানের জননী শিল্পী (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। শিল্পী উপজেলার বায়রা চারাভাংগা গ্রামের আবু সাঈদের মেয়ে।
 
শিল্পীর চাচা বিশিষ্ট লেখক মো. আজহারুল ইসলাম জানান, গত ১৫ বছর আগে কাংশা এলাকার রাজা মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তোফাজ্জল বিভিন্ন কারণে শিল্পীর উপর নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার রাতে তোফাজ্জল তাকে হত্যার পর ফাঁসির নাটক সাজায়।
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে স্বামী মারধর করলে শিল্পী স্ত্রী রাতে আত্মহত্যা করেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’