গাজীপুরে পিস্তল-গুলি-দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৯:০০
গাজীপুরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতারকৃতরা হলেন, মো. হানিফ মিয়া (১৮), তিনি গাজীপুর মহানগরীর বারবৈকা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
 
র‌্যাব জানায়, শনিবার ভোরে জয়দেবপুর থানা এলাকার বারবৈকা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ছয়টি ম্যাগজিন, দুটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ সন্ত্রাসী মো. হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
হানিফ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, `অস্ত্রবাজি গ্রুপের সঙ্গে সে জড়িত। আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সে অস্ত্রবাজি করে। একই সঙ্গে অস্ত্র ভাড়া দেওয়াসহ নানান অপরাধেও সে যুক্ত।'
 
র‌্যাব আরো জানায়, বাকি অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে।