বাংলা ভাষার প্রখ্যাত কবি উৎপল কুমার বসু মারা গেছেন। শনিবার দুপুরে কলকাতার একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার ওই নার্সিং হোমে চিকিত্সাধীন ছিলেন তিনি।
১৯৩৯ সালে ভবানীপুরে জন্মগ্রহণ করেন উৎপল কুমার বুস। ১৯৫৬ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘চৈত্রে রচিত কবিতা’ দিয়ে বাংলা কাব্যজগতে আবির্ভূত তিনি।
তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পুরী সিরিজ’ প্রকাশিত হয় ১৯৬৪ সালে। ‘পিয়া মন ভাবে’ কাব্যগ্রন্থের জন্য ২০১৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান উত্পল কুমার বসু। ‘সুখ-দুঃখের সাথী’ কাব্যগ্রন্থের জন্য ২০০৬ সালে পান আনন্দ পুরস্কার।
