চট্টগ্রামের বাকলিয়ায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে বাকলিয়া থানার পরিদর্শক শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দক্ষিণ চট্টগ্রামগামী একটি গাড়ি সেতুতে উঠার সময় পথচারী ঐ যুবককে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
