পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে মেরে ফেলে রেখে যায়। তার হাত-পা রশি ও চোখ গেঞ্জি দিয়ে বাঁধা ছিল।
সোমবার ভোরে এলাকাবাসী লাশটি একটি হলুদের ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এলাকাবাসী জানায়, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের পাশে হলুদের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।রবিবার রাত ৮টা থেকে সুজাউল ইসলামের মোবাইল বন্ধ ছিল।
জানা গেছে, বিভিন্ন সময় পাকশী, রূপপুরের সন্ত্রাস বন্ধে তার ভূমিকা রয়েছে। তিনি অনেক সন্ত্রাসীদের গ্রেফতারও করেছেন। এসব কারণে এএসআই সুজাউল খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ সুপার আলমগীর কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
