রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট ও ভিসা জব্দ করা হয়েছে।
সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের অনেকগুলো জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জামাদি ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
