সিলেটে ছাত্রলীগ কর্মীদের হানিফ পরিবহণের কাউন্টার ভাঙচুর ও দুটি লুগুনা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন সিলেট-ঢাকা রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে ।
জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছন।
এদিকে জেলা প্রশাসন সন্ধ্যা সাতটায় পরিবহণ শ্রমিকদের নিয়ে এক বৈঠক আহ্বান করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ট্রাকের সঙ্গে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা মুস্তাক আহমেদ পলাশের স্ত্রী, পুত্র ও একজন সেনা সদস্য রয়েছেন। এ দুর্ঘটনার জের ধরে জেলা ছাত্রলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওইদিন গভীর রাতে হানিফ পরিবহণের কাউন্টার ভাঙচুর করে ও পরিবহণের দুটি লেগুনা পুড়িয়ে দেয়।
