কক্সবাজারের পেকুয়ায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে একজন নিহত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সংঘর্ষ ঘটে। এতে আহত হয়েছে ১০ জন। পুলিশ ৮ জনকে আটক করেছে।