খুলনা মহানগরীর ৮ থানায় জেপির কমিটি গঠন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৯:৩২
খুলনা মহানগরীর আট থানায় জাতীয় পার্টির (জেপি) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত প্রত্যেক থানায় কর্মী সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
 
খুলনা সদর থানা জেপির সভাপতি পদে অ্যাডভোকেট খান মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রণজিৎ সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া সোনাডাঙ্গা থানা জেপির সভাপতি পদে মো. ফরিদুজ্জামান ফরিদ ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, খালিশপুর থানা জেপির সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম, দৌলতপুর থানা জেপির সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, খানজাহান আলী থানা জেপির সভাপতি পদে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে মো. কাদের ফারুকী, আড়ংঘাটা থানা জেপির সভাপতি পদে শওকত হোসেন ও সাধারণ সম্পাদক পদে  মো, জিন্নাহ, লবণচরা থানা জেপির সভাপতি পদে অধ্যাপক মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো, শহীদুল ইসলাম এবং হরিণটানা থানা জেপির সভাপতি পদে মো. বাবুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার এক বিবৃতিতে খুলনার মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান এ তথ্য জানান।
 
কমিটি গঠনকালে জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেপির সম্পাদক মণ্ডলীর সদস্য খুলনা মহানগর জেপির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শেখ শাহীন আজাদ এবং জেপির খুলনা জেলা আহ্বায়ক মো. শহীদুজ্জামান শহীদ উপস্থিত ছিলেন।