কেরানীগঞ্জে স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১০:৩৭
ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে ইহসাক হক নামে এক ব্যক্তি। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বন্দরগঞ্জে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইহসাককে আটক করেছে পুলিশ।
 
জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহেরা বেগমকে (৩৫) ও ছেলে ফয়সালকে (৮) কুপিয়ে হত্যা করে ইহসাক। এ সময় ফয়সালের বোন জান্নাত (১১) আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই ) কিবরিয়া জানান, ১৫ দিন আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড)) পাঠানো হয়েছে।