চট্টগ্রামে বাস-পিকআপভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১১:৫২


চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নয়াখাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক জলুস খান বিষয়টি নিশ্চিত করেছেন।