একক নাটক ‘নাকফুল’

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:৩৮

 

এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নাকফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। অভিনয় করেছেন সজল, শবনম ফারিয়া, বৈদ্যনাথ সাহা, এমডি মনির, এন জামান প্রমুখ। মামুন একজন ট্যাক্সিক্যাব চালক। তার স্ত্রী সুমি গার্মেন্টসে কাজ করে। একদিন ছুটির দিনে মামুন তার ট্যাক্সিতে করে সুমিকে নিয়ে ঘুরতে বের হয়। শপিংমলে এক জুয়েলারির দোকানে গিয়ে সুমি একটা স্বর্ণের নাকফুল পছন্দ করে। মামুন হিসেব করে দেখে, এটা কেনার মতো টাকা তার কাছে নেই। সুমিও অবস্থা বুঝতে পেরে তাকে জোর করে না। কিন্তু মামুন তাকে কথা দেয়, তাকে ওই নাকফুলটা কিনে দেবে। কারণ সুমির অনেক দিনের শখ একটা স্বর্ণের নাকফুল পরবে। একদিন তার নাকফুল কিনে আনার কথা, কিন্তু সে রক্তমাখা শার্ট পরে আসে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।