ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৪:৪৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। খ- ইউনিটে ২২৯৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১,১৬৩ জন।

বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে ১০:৪৫টা পর্যন্ত। ওই ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭৩১৯ জন।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, অথবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস অথবা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।