আগামী শুক্রবারের ভর্তি পরীক্ষা নেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আলী নূর জানিয়েছেন, ভর্তি পরীক্ষা বর্জনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা আগামীকালের পরীক্ষা নেব।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষার হওয়ার কথা।
অষ্টম বেতন কাঠামোতে আপত্তি জানিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন করে আসছে শিক্ষকরা। এরই মধ্যে বুধবার জরুরি সাধারণ সভায় ভর্তি পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
