রাজধানীর রামপুরায় ‘স্নেহনীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও দেশ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিনজনকে জেল-জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে অবৈধ এ দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি ঘিরে মাদক ব্যবসা চালানোরও অভিযোগ রয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো—স্নেহনীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিক আলমগীর হোসেন, দেশ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আমিনুল ইসলাম ও এক্সরে অপারেটর পরিচয়দানকারী আবদুস শুকুর।
