গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ০৮:৪৮
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে লিমন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মালিবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লিমন সদর উপজেলার নতুনবন্দর গ্রামের মো. শওকত আলীর ছেলে। সে নতুনবন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
 
স্থানীয়রা জানান, লিমন বগুড়া থেকে ট্রাক বোঝাই খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় লিমন খড়ের উপরে বসে ছিলেন। ট্রাকটি মালিবাড়ি চৌরাস্তায় পৌছালে বিদ্যুতের একটি ঝুলন্ত খোলা তারে লিমন জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়। এসময় ট্রাকে থাকা খড়গুলোতে আগুন ধরে পুড়ে যায়।
 
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিআইএম নাজমুল হুদা বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।